আইসিটি অ্যাওয়ার্ডে নিবন্ধনের সময় বাড়লো ৬ দিন

১ ফেব্রুয়ারি, ২০২১ ২০:৫৬  
তথ্যপ্রযুক্তির অস্কার খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডসে বাংলাদেশী প্রতিযোগীদের বাছাইয়ে এবার অ্যাপকিটার মানেই সাজানো হয়েছে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০-এর আয়োজন। ভার্চুয়াল এই আয়োজনে নিবন্ধনের সময় ছিলো ৩১ জানুয়ারি। তবে ওই দিন ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে আয়োজক সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সাভিসেস (বেসিস)। ওই দিন পর্যন্ত https://bnia.basis.org.bd লিংকে প্রবেশ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই তিনটি পৃথক শ্রেণিতে সহজেই প্রকল্প জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। তবে প্রকল্পের মেরিট অনুযায়ী প্রফেশনাল ক্যাটাগরিতেও প্রকল্প জমা দেয়া যাবে বলে জানিয়েছেন বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০২০ এর সহ-আহ্বায়ক রাশেদ কামাল। আর এই আয়োজেনে প্রায় ৩৬ টি শ্রেণিতে ১০৮টি পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি। কপি পেস্ট না করে চারপাশের সমস্যার প্রযুক্তিভিক্তিক সমাধান নিয়ে প্রকল্প তৈরি করলে বিজয়ী হওয়া সহজ হবে বলে অভিমত ব্যক্ত করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।